বরেন্দ্র অঞ্চলের আদিবাসী অধ্যূষিত এলাকা ও শিক্ষাপল্লী নামে খ্যাত “মুন্ডুমালা” প্রাণকেন্দ্রে ‘মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজটি’ অবস্থিত। পিছিয়ে পড়া ও সকল শ্রেণির নারী শিক্ষা প্রদানের জন্য অত্র এলাকায় কোন মহিলা কলেজ না থাকায় স্থানীয় সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তি বর্গের আপ্রাণ প্রচেষ্টায় ১৯৯৯ খ্রিঃ অত্র কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। ২০০০ খ্রিঃ অধ্যক্ষ (মোঃ শহীদুল হক ) সহ সকল শিক্ষক কর্মচারীর ১৯৯৫ এর জনবল কাঠামো অনুযায়ী সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত হয়। অত্র কলেজটি ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী ভর্তির লক্ষ্যে পাঠদানের অধিভূক্তি লাভ করে। ২০০৪ সনে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। শুরুর দিকে কলেজটিতে ছাত্রী কম থাকলেও প্রতি বছর ছাত্রী ভর্তি সংখ্যা বৃদ্ধি ও শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাওয়ায়, পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় এবং এলাকায় কলেজটি ব্যাপক ভাবে পরিচিতি লাভ করায় ২০০৪ সালে কলেজটি এমপিও ভুক্তি লাভ করে। দূর দূরান্তের ছাত্রীদের ভর্তির এবং নিরাপদে পাঠদানের কথা বিবেচনা করে অত্র কলেজে ৬০ জন ছাত্রীর আবাসনের ব্যবস্থা করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক উদ্যোগে একটি হোস্টেল প্রতিষ্ঠা করা হয়। যেখানে হোস্টেল সুপারের মাধ্যমে সার্বক্ষনিক ছাত্রীদের নিবিড় পরিচর্যায় এবং জ্ঞান চর্চায় কলেজটি অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। অত:পর কলেজটি ২০০৭ খ্রীঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ এবং বিএসএস (পাস কোর্স) অধিভূক্তি লাভ করে। ছাত্রীদের পাঠ্যক্রমিক ও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর অংশ হিসাবে একটি অত্যাধুনিক লাইব্রেরী, বিজ্ঞানাগার ও ক্যান্টিন সহ শরীর চর্চার জন্য শরীর চর্চা শিক্ষকের মাধ্যমে নিয়মিত ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়। যা অত্র এলাকায় দক্ষ মানব সম্পদ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
ভৌত অবকাঠামো: বর্তমানে কলেজটিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ মোট ৫৬ জন জনবল কর্মরত আছে। ২০১৪ সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রথমত নান্দনিক ২য় তলা এবং পরবর্তীতে ২০১৭ সালে সম্প্রসারিত ৪র্থ তলা বিশিষ্ট ভবন নির্মান করা হয়। যেখানে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম সহ ৮ কক্ষ বিশিষ্ট মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত ক্লাস রুম রয়েছে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা এবং স্নাতক (পাস কোর্স )পর্যায়ে বিএ ও বিএসএস অনুষদে পাঠদান চালু রয়েছে। বর্তমানে কলেজটিতে ছাত্রী সংখ্যা প্রায় ৮০ ০(আটশত)। কলেজটিতে সন্তোষ জনক ছাত্রী ভর্তি হওয়ায় এবং ধারাবাহিক রেজাল্ট ভাল করায় তানোর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ও ২০২৪ খ্রিঃ এ পর্যায়ক্রমে প্রতিষ্ঠান, অধ্যক্ষ ও ছাত্রী শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করে। বর্তমানে কলেজটির পাঠদান সহ বিভিন্ন কার্যক্রমে সফলতা লাভ করায় এলাকার সুধিজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
কলেজ সংক্রান্ত তথ্যাবলি:
প্রতিষ্ঠাকাল : ১৯৯৯ খ্রি:
পাঠ দানের অনুমতি : ১৭/ ০৪/ ২০০৪ খ্রিঃ
এমপিও ভুক্তকরণ : ০১/ ০৫/ ২০০৪ খ্রিঃ
বর্তমান অধ্যক্ষ : জনাব মোঃ শহীদুল হক (এম.এস-সি, প্রাণিবিদ্যা)
অধ্যক্ষ : ১ জন
উপাধ্যক্ষ : 0 জন
সহকারী অধ্যাপক : ০৬ জন
জ্যেষ্ঠ প্রভাষক : ১২ জন
প্রভাষক: ১৭ জন
প্রদর্শক : ০৩ জন
গ্রন্থাগারিক : ০১ জন
সহকারী গ্রন্থাগারিক : 0 জন
শরীরচর্চা শিক্ষক : ০১ জন
অফিস সহকারী : ০৩ জন
ল্যাব সহকারী : ০৩ জন
চতুর্থ শ্রেণি কর্মচারী : ১২ জন
শ্রেণি ভিত্তিক অনুমোদিত শাখা :
বাংলা, ইংরেজি ও আইসিটি
১। বিজ্ঞান : পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান
২। মানবিক : অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম/সমাজকল্যাণ, ভুগোল ও পরিবেশ, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, ইসলাম শিক্ষা ও আরবী ।
৩। ব্যবস্যা শিক্ষা শাখা : হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও পরিসংখ্যান।
একটি ভবন কলেজের নিজস্ব অর্থায়নে ২০১৫-১৬ অর্থবছরে নির্মিত হয়। ভবনটি কলেজের বাগানের দক্ষিণে এবং ক্যান্টিন সংলগ্ন। ভবনটিতে গার্ল স ইন রোভার, ক্রীড়া কক্ষ, সাংস্কৃতিক ক্লাব এবং ছাত্রী কমন রুম রয়েছে।
এক নজরে কলেজের সাধারণ তথ্যাবলি:
০১. কলেজের নাম : মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী।
০২. Web Address : www.mwdct.edu.bd
০৩. E-mail : info@mwdct.edu.bd, principal.mwdctanore@gmail.com
০৪. প্রতিষ্ঠাকাল : ১৯৯৯ খ্রি:
০৫. এমপিও ভুক্তকরণ : ২০০৪ খ্রি.
০৬. কলেজ কোড : উচ্চ মাধ্যমিক ১৩৮৭, স্নাতক(পাস) ২৫৮৫
০৭. অবস্থান : মুন্ডুমালা, তানোর, রাজশাহী।
০৮. মৌজা : সাদীপুর
০৯. ওয়ার্ড নং : ০৫
১০. থানা : তানোর
১১. পোষ্ট কোড : ৬৩১১
১২. বিষয়ের সংখ্যা : ২৩টি ( শরীরচর্চা বিভাগসহ)
১৫. কলেজের ছাত্রী সংখ্যা : ৭৯০ জন ( একাদশ-১৯২, দ্বাদশ- ৩৯৬, স্নাতক- ২০২)
১৬. শিক্ষকের সৃষ্ট পদ সংখ্যা (অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ) : ৬৮টি। প্রদর্শক: ০৬, শরীরচর্চা: ০১, সহ: গ্রন্থাগারিক : ০১, গ্রন্থাগারিক : ০১
১৭. কর্মরত কর্মকর্তার সংখ্যা : প্রদর্শক : ০৩, শরীরচর্চা: ০১, সহকারী গ্রন্থাগারিক : ০, গ্রন্থাগারিক : ০১
১৮. কর্মচারীদের সৃষ্ট পদ সংখ্যা : তৃতীয় শ্রেণি: ০৩, ৪র্থ শ্রেণি : ১৪
১৯. কর্মরত কর্মচারীদের সংখ্যা : তৃতীয় শ্রেণি: ০৩, ৪র্থ শ্রেণি: ১২, (হোস্টেল বাদে)
২০. একাডেমিক ভবন : ০২
২১. সহশিক্ষা কার্যক্রম ভবন : ০১
২২. ছাত্রীনিবাস : ০২ (একটি পুরাতন যার ভবন সংখ্যা ২টি আসন সংখ্যা- ৬০টি ।
২৩. কেন্দ্রীয় লাইব্রেরি : ০১
২৪. গার্লস ইন গাইড কার্যালয় : ০১
২৫. ছাত্রী কমনরুম : ০১
২৬. শহীদ মিনার : ০
২৭. শিক্ষক মিলনায়তন : ০
২৮. স্টোর রুম : ০১
২৯. বিভাগীয় সেমিনার : ০
৩০. রেঞ্জার ডেন : ০
৩১. অডিটোরিয়াম : ০১
৩২. খেলার মাঠ : ০১
৩৩. পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ : ০
৩৪. ফুলের বাগান : ০২টি
৩৫. ক্যান্টিন : ০১টি
৩৬. রোভার স্কাউট কার্যালয় : ০টি
৩৭. ছাত্রীনিবাসের অফিস-কাম ডরমেটরি : ০টি
আসন সংখ্যা :
উচ্চ মাধ্যমিক শ্রেণি
বিজ্ঞান : ৭৫
মানবিক : ১৭৫
ব্যবসায় শিক্ষা : ৭৫
কলেজ প্রশাসন:
অধ্যক্ষ : মো: শহীদুল হক
উপাধ্যক্ষ :০
একাডেমিক কাউন্সিল:
সভাপতি : মো: শহীদুল হক, অধ্যক্ষ
সদস্য-সচিব :
সদস্য : সকল বিভাগীয় প্রধান ও সম্পাদক, শিক্ষক পরিষদ এবং ছাত্রীনিবাসের তত্বাবধায়ক
ছাত্রীনিবাস:
তত্ত্বাবধায়ক: মোসাঃ ইসমাত-আরা-উর্মি (সহকারি অধ্যাপক- জীববিজ্ঞান)
সহকারী তত্ত্বাবধায়ক: মোঃ শহীদুল ইসলাম (সহকারি অধ্যাপক- গণিত বিভাগ)
